ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » যমুনা ফিউচার পার্কে ৫ ব্যান্ডের রকিং নাইট: আসছে ‘রক অ্যান রিদম ৫.০’

যমুনা ফিউচার পার্কে ৫ ব্যান্ডের রকিং নাইট: আসছে ‘রক অ্যান রিদম ৫.০’

বিনোদন ডেস্ক:

দেশের ব্যান্ডসংগীতপ্রেমীদের জন্য আসছে বড় চমক। একই মঞ্চে বিদ্যুৎ গতির সুরের মূর্ছনা তুলতে পারফর্ম করতে যাচ্ছে দেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন এবং শূন্য। আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক অ্যান রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক উন্মাদনাময় রক কনসার্ট।

পাঁচ ব্যান্ডের পাশাপাশি ওই দিন একক গিটার সোলো ও পরিবেশনা নিয়ে মঞ্চ মাতিাবেন খ্যাতনামা গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল।

কনসার্টটিকে ঘিরে ইতিমধ্যেই ঢাকাসহ সারা দেশের রকাটদের মাঝে ব্যাপক উফচে পড়া আগ্রহ তৈরি হয়েছে। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কনসার্টটির টিকিট বিক্রি। টিকিটের সর্বজনীন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। আগ্রহী দর্শকেরা অনলাইনে ‘টিকিফাই’ (Tickify)-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারছেন।

আয়োজক সংস্থা ‘অ্যাডভেন্টর কমিউনিকেশনস’ (Adventor Communications)-এর পক্ষ থেকে টিকিটের ব্যবহারের বিষয়ে কিছু বিশেষ নির্দেশনা ও শর্তাবলি যুক্ত করা হয়েছে—

  • একটি টিকিট দিয়ে ভেন্যুতে কেবল একবারই প্রবেশ করা যাবে। অনুষ্ঠান চলাকালীন একবার বের হলে একই টিকিট দিয়ে পুনঃপ্রবেশের সুযোগ থাকবে না।

  • ভেন্যুতে ছোট হাতব্যাগ ছাড়া বড় কোনো ব্যাগ বা অপ্রয়োজনীয় ভারী বস্তু সঙ্গে আনা যাবে না।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, কনসার্টটির সুষ্ঠু ও নিরাপদ বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট সব ধরনের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি সম্পন্ন হয়েছে। অপ্রত্যাশিত কোনো বড় জটিলতা তৈরি না হলে নির্ধারিত ২৩ অক্টোবর তারিখেই কনসার্টটি মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে নিয়মিতভাবে ‘রক অ্যান রিদম’ সিরিজের সফল মেগা কনসার্ট আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। এটি এই ধারাবাহিক আয়োজনের ৫ম সংস্করণ (সিজন ৫.০)। এর আগের আসরগুলোতেও মেটাল ও রক সংগীতপ্রেমীদের কাছ থেকে অভাবনীয় সাড়া মিলেছিল। জেমস, হাসান, ওয়ারফেজ ও সুমনদের মতো কিংবদন্তিদের এক মঞ্চে উপস্থিতি দেশের সংগীত অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে