ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আগুন

নবপ্রকাশ ডেস্ক :

মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও আটটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে কারখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। পরে সকাল ১০টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান।

ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে