ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মেসির সঙ্গে ছবি-জার্সি কিছুই মেলেনি, ক্ষোভ বেনিন কোচের

মেসির সঙ্গে ছবি-জার্সি কিছুই মেলেনি, ক্ষোভ বেনিন কোচের

লিওনেল মেসির বিদায়ী ম্যাচে ইতিহাসের অংশ হওয়ার সুযোগ পেয়েছিল বেনিন। তবে ম্যাচ শেষে সেই অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি আফ্রিকার দলটি। মেসির সঙ্গে ছবি তোলা কিংবা জার্সি বদল, কোনো সুযোগই পাননি বেনিনের খেলোয়াড়েরা। এমনকি আর্জেন্টিনার ড্রেসিংরুমের কাছেও তাদের যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন কোচ জেরনো রোর।

বুধবার বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচে মেসি নিজে একটি গোল করেন এবং আরও দুটি গোলে অবদান রাখেন। ম্যাচটি শেষ হওয়ার পর মেসির সঙ্গে স্মৃতি ধরে রাখতে চেয়েছিল বেনিনের খেলোয়াড়েরা।

কিন্তু সেই সুযোগ মেলেনি বলে ফরাসি রেডিও আরএমসিকে জানিয়েছেন রোর। তার ভাষায়, ‘সবচেয়ে দুঃখের বিষয় হলো, আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি। মেসির সঙ্গে কোনো ছবি নয়, কোনো জার্সিও নয়। এমনকি আমাদের টানেলে বা ড্রেসিংরুমেও ঢুকতে দেওয়া হয়নি।’

বেনিনের কয়েকজন খেলোয়াড় জার্সি বদলের চেষ্টা করেছিলেন বলেও জানান রোর। তবে নিরাপত্তাকর্মীরা কাউকে আর্জেন্টিনার ড্রেসিংরুমের দিকে যেতে দেননি। মেসিকে সম্মান জানাতে বেনিনের পক্ষ থেকে লাল, হলুদ ও সবুজ রঙের ফুলের তোড়াও নেওয়া হয়েছিল। সেটিও মেসির হাতে তুলে দিতে পারেনি তারা।

তবে শেষ পর্যন্ত মেসির একটি স্মৃতি নিয়ে ফিরতে পেরেছেন বেনিন কোচ। ২০১৮ সালের মেসির একটি জার্সি তিনি স্কালোনির হাতে তুলে দেন। আর্জেন্টিনা কোচ সেটিতে মেসির স্বাক্ষর নিয়ে পরে জার্সিটি রোরকে ফিরিয়ে দেন।
রোর বলেন, ‘আমি মেসির ২০১৮ সালের একটি জার্সি স্কালোনিকে দিয়েছিলাম। তিনি মেসির কাছ থেকে সেটিতে স্বাক্ষর করিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছেন। এটাই শুধু পেয়েছি।’

এদিকে ফরাসি অনুসন্ধানী ক্রীড়া সাংবাদিক রোমাঁ মোলিনা আরও দাবি করেছেন, ম্যাচের পর বেনিনকে কোনো অতিরিক্ত অর্থ দেওয়া হয়নি এবং ম্যাচ থেকে পাওয়া আয়ের অংশও তারা পায়নি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে