ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ঢাকার গণপরিবহন সংস্কারে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকার গণপরিবহন সংস্কারে প্রধানমন্ত্রীর বৈঠক

নবপ্রকাশ ডেস্ক:

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়ন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং গণপরিবহন খাতের দীর্ঘদিনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে এক উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এই বৈঠকটি শুরু হয়।

বৈঠকে ঢাকা শহর ও এর আশপাশের এলাকার গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনা, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি নিরসনে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

বৈঠক শেষে ঢাকার যানজট নিরসন এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে