ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » হাম রুখতে বড় অভিযান: ৩৫ লাখ শিশু পাচ্ছে টিকা

হাম রুখতে বড় অভিযান: ৩৫ লাখ শিশু পাচ্ছে টিকা

নবপ্রকাশ ডেস্ক:

হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশে ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি জানান, বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ‘মপ-আপ ক্যাম্পেইন’ শুরু হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই কর্মসূচির অধীনে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “সরকার দায়িত্ব নেওয়ার ১৫ দিন পর থেকেই এই কার্যক্রম শুরু করেছে এবং তার সুফল দেখা যাচ্ছে। একটি শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে, সেটিই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি শিশুর কাছে পৌঁছে তাদের সুরক্ষার মাধ্যমেই সরকারের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।”

তিনি জানান, দূরবর্তী ও দুর্গম এলাকা, চরাঞ্চল ও পাহাড়ি অঞ্চলের শিশু, প্রতিবন্ধী শিশু এবং কোনো কারণে আগের ধাপে বাদ পড়া শিশুদের খুঁজে বের করতেই এই বিশেষ ‘মপ-আপ’ উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের স্বাস্থ্যখাত পুনর্গঠনের চিত্র তুলে ধরে ডা. আব্দুল মুহিত বলেন, প্রধানমন্ত্রী রহমানের নেতৃত্বে নতুন সরকার জনগণের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনগণের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কর্মসূচিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

ক্যাম্পেইন সফল করতে সহায়তার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় পাহাড়ি ও দুর্গম এলাকাতেও পৌঁছানো সম্ভব হয়েছে। যত চ্যালেঞ্জই আসুক না কেন, সরকার জনগণকে সঙ্গে নিয়ে স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে কাজ করে যাবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে