ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সম্ভব-আলফা স্টার ফাউন্ডেশনের সমঝোতা

তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সম্ভব-আলফা স্টার ফাউন্ডেশনের সমঝোতা

ঢাকা, ৫ অক্টোবর ২০২৬:তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার বিকাশ ও পেশাগত সুযোগ সম্প্রসারণে যৌথভাবে কাজ করতে Shomvob Technologies Limited (Shomvob Jobs) এবং Alfa Star Foundation-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকের আওতায় তরুণদের জন্য চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, নেটওয়ার্কিংসহ বিভিন্ন যুব উন্নয়নমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা করবে দুই প্রতিষ্ঠান।

সমঝোতা অনুযায়ী, Alfa Star Foundation-এর যোগ্য প্রার্থীদের জন্য প্রাসঙ্গিক চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরিতে সহযোগিতা করবে Shomvob Jobs। পাশাপাশি উপযুক্ত ও যোগ্য প্রার্থী শনাক্ত ও রেফার করার ক্ষেত্রেও সহযোগিতা দেওয়া হবে।

অন্যদিকে, Alfa Star Foundation তাদের যুব ও কমিউনিটি নেটওয়ার্কের সদস্যদের মধ্যে Shomvob Jobs-এর মাধ্যমে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও আত্মউন্নয়নমূলক বিভিন্ন সুযোগ-সুবিধার তথ্য পৌঁছে দিতে কাজ করবে।

এছাড়া দুই প্রতিষ্ঠান যৌথভাবে ক্যারিয়ার রেডিনেস, এমপ্লয়েবিলিটি ট্রেনিং এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে। এসব কর্মসূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), গ্রাফিক ডিজাইন, সেলস, যোগাযোগ দক্ষতা, ডিজিটাল স্কিল ও ক্যারিয়ার রেডিনেসের মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে Shomvob Jobs-এর Partnership Lead সাগর খানালী বলেন, তরুণদের টেকসই কর্মসংস্থানের জন্য শুধু একাডেমিক সনদ যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা, ক্যারিয়ার প্রস্তুতি ও পেশাগত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ। Alfa Star Foundation-এর সঙ্গে এ সহযোগিতা তরুণদের জন্য একটি সমন্বিত সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Alfa Star Foundation-এর চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কার্যকর অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। Shomvob-এর কর্মসংস্থান ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে এ সহযোগিতা তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে নতুন সুযোগ সৃষ্টি করবে।

সমঝোতার আওতায় সেমিনার, ওয়ার্কশপ, ক্যারিয়ার সেশন, সচেতনতামূলক ক্যাম্পেইন, যুব উন্নয়ন কর্মসূচি ও নেটওয়ার্কিং কার্যক্রম আয়োজনের পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রকল্প ও উন্নয়নমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও অনুসন্ধান করবে দুই প্রতিষ্ঠান।

স্বাক্ষর অনুষ্ঠানে Shomvob Technologies Limited ও Alfa Star Foundation-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উভয় পক্ষ তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও পেশাগত বিকাশের সুযোগ বাড়াতে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে