ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার

সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার

নবপ্রকাশ ডেস্ক:

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ে অবস্থিত নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কড়া নিরাপত্তা প্রহরায় পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পরপরই রহস্যজনকভাবে নিখোঁজ হন স্থানীয় রিকশাচালক আল আমিন। দীর্ঘ দিন ধরে সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর আল আমিনের বাবা মনু মিয়া বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি গুম ও হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখপূর্বক আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে অভিযুক্ত করা হয়।

পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে সাবেক এমপি মুক্তার বিরুদ্ধে রিকশাচালক আল আমিন গুম-হত্যা মামলা এবং জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সহ পঞ্চগড় সদর থানায় মোট ১২টি মামলা দায়ের হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে