ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ‘জুলাই হত্যা’ মামলায় সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

‘জুলাই হত্যা’ মামলায় সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

নবপ্রকাশ ডেস্ক:

ঢাকার আদাবর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন একটি হত্যা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ‘শ্যোন অ্যারেস্ট’ (গ্রেপ্তার দর্শানো) হিসেবে মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতানের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই আদেশ মঞ্জুর করেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামসুদ্দোহা সুমন তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদাবর থানা এলাকায় এক হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ আগস্ট মামলাটি দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তা তাঁর আবেদনে উল্লেখ করেন, কাজী হাবিবুল আউয়াল ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রধান নির্বাচন কমিশনারের পদে আসীন ছিলেন। সে সময় তিনি বিতর্কিত একতরফা জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে তৎকালীন ক্ষমতাধীন সরকারকে পুনর্বহাল রাখতে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন এবং সাংবিধানিক পদের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন করেন। উক্ত হত্যা মামলার সঠিক তদন্ত ও মূল রহস্য উন্মোচনে তাঁকে গ্রেপ্তার দেখানো অপরিহার্য।

উল্লেখ্য, বিগত জাতীয় নির্বাচনগুলোতে ভোট জালিয়াতি, সাংবিধানিক বরখেলাপ ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ দিন ধরে কারাগারে রয়েছেন সাবেক এই সিইসি। ২০২৫ সালের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চলতি বছরের ২১ সেপ্টেম্বর বয়স ও শারীরিক অসুস্থতার দিক বিবেচনায় হাইকোর্ট পাসপোর্ট জমা রাখার শর্তে কাজী হাবিবুল আউয়ালকে জামিন প্রদান করেছিলেন। তবে রাষ্ট্রপক্ষের জরুরি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত সেই জামিন স্থগিতাদেশ বহাল রাখেন। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর আপিল বিভাগে চূড়ান্ত শুনানির দিন ধার্য রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে