ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ভেঙে ফেলা হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সিনেমা হল

ভেঙে ফেলা হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সিনেমা হল

নবপ্রকাশ ডেস্ক:

দেশের প্রেক্ষাগৃহ সংকটের ধারাবাহিকতায় এবার চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের কাঁচপুরস্থ ঐতিহ্যবাহী ‘লাভলী সিনেমা হল’। কাঁচপুর কাঁচা বাজার ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এই প্রেক্ষাগৃহটি ভাঙার কাজ শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার (২ অক্টোবর)। এর মাধ্যমে রূপালী পর্দার একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন সামাজিক যোগাযোগমাধ্যমে হলটি বন্ধ হয়ে যাওয়ার খবর নিশ্চিত করে জানান, “ঐতিহ্যবাহী লাভলী সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। একটি অধ্যায়ের সমাপ্তি। আগামী শুক্রবার হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি আশার সংবাদও দিয়েছেন এই প্রযোজক। তিনি জানান, পুরাতন ভবনটি ভেঙে সেখানে একটি বহুতল বাণিজ্যিক মার্কেট বা কমার্শিয়াল বিল্ডিং গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আর সেই ভবনেই ‘লাভলী’ নাম অক্ষুণ্ণ রেখে একটি আধুনিক সিনেপ্লেক্স গড়ে তোলার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় অবস্থিত এই লাভলী সিনেমা হলটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল তার সুনির্দিষ্ট কোনো দাপ্তরিক তথ্য জানা না গেলেও, স্থানীয়ভাবে এটি ছিল অত্যন্ত পরিচিত ও ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র। ওই পুরো এলাকাটি বর্তমানে ‘লাভলী সিনেমা হল মোড়’ ও বাস স্টপ হিসেবে পরিচিত। একসময় এখানে নিয়মিত হাউজফুল বাংলা সিনেমা প্রদর্শিত হলেও বহু দিন ধরে এর কার্যক্রম স্থবির ও অনিয়মিত হয়ে পড়েছিল, যা অবশেষে চূড়ান্তভাবে বন্ধের মুখ দেখল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে