ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মনি কিশোরকে নিয়ে ওমর সানীর আবেগঘন পোস্ট

মনি কিশোরকে নিয়ে ওমর সানীর আবেগঘন পোস্ট

নবপ্রকাশ ডেস্ক:

‘কী ছিলে আমার, বলো না তুমি/ আছি তো আগের মতো এখনও আমি’— নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের গাওয়া এই অবিস্মরণীয় গান আজও সংগীতপ্রেমীদের মনে গভীর দাগ কেটে যায়। উত্তম আকাশ পরিচালিত কালজয়ী সিনেমা ‘কে অপরাধী’-তে চিত্রনায়ক ওমর সানীর ঠোঁটে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, যেখানে তাঁর বিপরীতে ছিলেন নায়িকা শাবনূর। গানটি এবং এর প্রয়াত শিল্পীর স্মৃতি ফের ভক্তদের মাঝে তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী।

নিজের অফিসিয়াল ফেসবুক স্ট্যাটাসে গানটির জনপ্রিয় দুটি চরণ উল্লেখ করে প্রয়াত এই গুণী শিল্পীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করেন ওমর সানী।

স্মৃতিমেদুর কণ্ঠে ওমর সানী লেখেন, “মনি কিশোর, গায়ক। বেশ কিছুদিন আগে মরে পড়ে ছিলেন তিন দিন ঘরের মধ্যে। দুর্গন্ধে পুলিশ এসে তাকে দাফন করে। তার জীবনে ভীষণ অবদান রেখেছিলেন উত্তম দা (পরিচালক উত্তম আকাশ)। আমি তার সঙ্গে ছিলাম।”

মনি কিশোরের অভিমানী জীবনের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, “ভীষণ অভিমানী ছিলেন। অভিমান করে চলে গেলেন। কিন্তু বন্ধু মনি কিশোর, তোমার গান নিয়ে এখনও চর্চা হয়।” স্ট্যাটাসের শেষাংশে প্রয়াত বন্ধুর আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এই চিত্রনায়ক।

উল্লেখ্য, মনি কিশোর ছিলেন বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় ও প্রভাব বিস্তারকারী কণ্ঠশিল্পী। তিনি পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অসংখ্য গান শ্রোতামহলে কালজয়ী হয়ে রয়েছে। ২০২৪ সালের ২০ অক্টোবর রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর এতদিন পরও তাঁর রেখে যাওয়া সৃষ্টিকর্ম নিয়ে গানপ্রেমীদের উন্মাদনা ও চর্চা অব্যাহত রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে