ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » হরমুজ প্রণালি ছাড়ল মার্কিন বহর: দাবি ইরানের

হরমুজ প্রণালি ছাড়ল মার্কিন বহর: দাবি ইরানের

নবপ্রকাশ ডেস্ক:

কৌশলগত ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির মুখ থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলো অন্তত ৫০০ কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেনইন মোহেব্বি এক বিবৃতিতে এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি ও এর আশেপাশের সামুদ্রিক এলাকায় প্রতিনিয়ত ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়াত। কিন্তু বর্তমানে কৌশলগত এই জলপথ কিংবা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে আমেরিকার কোনো যুদ্ধজাহাজের উপস্থিতি নেই। সবকটি যুদ্ধজাহাজই প্রণালির মূল এলাকা থেকে অন্তত ৫০০ কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য হয়েছে।

আইআরজিসির মুখপাত্র আরও বলেন, ওয়াশিংটন তাদের পরাজয় ঢাকতে নানা মুখরোচক হুমকি দিচ্ছে, যা মূলত ব্যর্থতা লুকানোরই ব্যর্থ অপচেষ্টা। তিনি দাবি করেন, দীর্ঘমেয়াদে যুদ্ধ বা সংঘাত চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় সামরিক ও সাংগঠনিক সক্ষমতা বর্তমানে মার্কিন বাহিনীর নেই।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর পুনরায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে আসছিল ওয়াশিংটন। তবে মার্কিন বাহিনীর এই দাবিকে শুরু থেকেই চ্যালেঞ্জ জানিয়ে আসছে তেহরান। ঠিক সেই প্রেক্ষাপটেই আইআরজিসির পক্ষ থেকে এই চাঞ্চল্যকর বিবৃতি প্রদান করা হলো।

উল্লেখ্য, ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশই এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন সামরিক অভিযান শুরুর পর থেকে হরমুজে বিদেশি জাহাজ চলাচলে কড়া অবরোধ আরোপ করে তেহরান। পরবর্তীতে গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদ সমঝোতা চুক্তির পর সাময়িকভাবে অবরোধ শিথিল হলেও গত ১৩ জুলাই চুক্তি থেকে বেরিয়ে এসে পুনরায় প্রণালিটিতে অবরোধ জারি করে ইরান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে