ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » শিক্ষার্থীদের অহেতুক ফেল: শাস্তির হুঁশিয়ারি শিক্ষাদপ্তরের

শিক্ষার্থীদের অহেতুক ফেল: শাস্তির হুঁশিয়ারি শিক্ষাদপ্তরের

নবপ্রকাশ ডেস্ক:

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে অবহেলার কারণে অনেক পাস করার মতো যোগ্য শিক্ষার্থীকে ফেল করানো হয়েছিল বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভুল ও অবহেলাকারী শিক্ষকদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, পুনর্নিরীক্ষণে অসংখ্য শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে, যা খাতা মূল্যায়নে পরীক্ষকদের চরম অবহেলার প্রমাণ দেয়। সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং তাঁদের ওপর কঠোর শাস্তির পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। এ বিষয়ে দ্রুতই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।

শিক্ষকদের বদলি সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এনটিআরসিএ-র মাধ্যমে অনলাইনে শিক্ষক বদলির প্রক্রিয়া বাস্তবায়নে কাজ চলছে। তবে যেসব পদে শিক্ষক প্রতিস্থাপন করতে হবে এবং যাঁরা সংযুক্তি বা অ্যাটাচমেন্টে আছেন, সেসব জটিলতাও সামাল দেওয়া হচ্ছে। দ্রুতই পূর্ণাঙ্গ অনলাইন বদলি প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে