ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিশ্ববাজারে তেলের দামে আবারও ঊর্ধ্বগতি

বিশ্ববাজারে তেলের দামে আবারও ঊর্ধ্বগতি

নবপ্রকাশ ডেস্ক:

ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনার গতি ধীর হয়ে আসায় বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যমতে, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞা জারি করতে পারে—এমন আশঙ্কাও আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও অনিশ্চয়তা বাড়িয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ৩টা ৪০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪৩ ডলার বা ২ দশমিক ৩৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০৫ দশমিক ৫১ ডলারে। এর আগে দিনের শুরুতে ব্রেন্টের দাম ৩ শতাংশ পর্যন্ত বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছিল।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭৪ ডলার বা ১ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৯০ ডলারে উঠে আসে।

ইরান তাদের প্রকাশ্যে জানানো দাবিগুলো—বিশেষ করে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার শর্ত পূরণের জন্য ওয়াশিংটনকে এক সপ্তাহের সময় দিয়েছে বলে খবর প্রকাশের পরেই তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দেয়। বর্তমানে বাজার বিশ্লেষকদের সব নজর ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার গতিপথ এবং যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি সিদ্ধান্তের দিকে রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে