ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » দুবাইয়ে বর্ষবরণ কনসার্টে দেখা যাবে কেটি পেরিকে

দুবাইয়ে বর্ষবরণ কনসার্টে দেখা যাবে কেটি পেরিকে

নবপ্রকাশ ডেস্ক:

আসন্ন নতুন বছরকে স্বাগত জানাতে দুবাইয়ের বিখ্যাত বিলাসবহুল রিসোর্ট ‘আটলান্টিস, দ্য পাম’-এর বর্ষবরণ গালা ডিনারে মূল শিল্পী হিসেবে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি। খোলা আকাশের নিচে তারার আলোয় আয়োজিত এই জমকালো সন্ধ্যায় তিনি তাঁর সাড়াজাগানো ‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘ডার্ক হর্স’ ও ‘লাস্ট ফ্রাইডে নাইট’-এর মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।

ব্ল্যাক-টাই থিমের এই গালা অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। অতিথিদের ওয়েলকাম ড্রিংকস ও ক্যানাপে পরিবেশনের পর মূল বহিরাঙ্গন মঞ্চে নিয়ে যাওয়া হবে। পুরো সন্ধ্যাজুড়ে অতিথিদের বিনোদনে সংগীতে মগ্ন রাখবে ৩০ সদস্যের একটি লাইভ ব্যান্ড। আয়োজনের অংশ হিসেবে বুফেতে থাকছে লবস্টার, ক্যাভিয়ার, সুশি এবং লাইভ কুকিং স্টেশনের মতো চোখধাঁধানো বিলাসবহুল সব খাবার।

পরিবারগুলোর সুবিধার্থে রিসোর্টের ঐতিহ্যবাহী আসাতীর টেন্টটিকে একটি পূর্ণাঙ্গ শিশুবান্ধব পার্টি জোনে রূপান্তর করা হচ্ছে, যেখানে বাউন্সি ক্যাসেল, স্লাইড, আউটডোর সিনেমা ও নানা খেলার চমৎকার ব্যবস্থা থাকবে।

আটলান্টিস দুবাই-এর ব্যবস্থাপনা পরিচালক কিম বার্টার এমন বিশ্বমানের পপ তারকাকে প্রধান শিল্পী হিসেবে পেয়ে নিজেদের ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। ‘আটলান্টিস, দ্য পাম’ থেকে ‘আটলান্টিস দ্য রয়্যাল’ পর্যন্ত আকাশজুড়ে বিস্তৃত চোখ ধাঁধানো সুবিশাল আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে মধ্যরাতে এই স্মরণীয় বর্ষবরণ উৎসবের সমাপ্তি ঘটবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে