ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » “পঞ্চম কেমোর পরেই ধস: আইসিইউতে আইসিইউতে অভিনেত্রী রেণু”

“পঞ্চম কেমোর পরেই ধস: আইসিইউতে আইসিইউতে অভিনেত্রী রেণু”

বিনোদন :

কয়েক মাস আগেই নিজের ক্যানসার ধরা পড়ার খবর জানিয়েছিলেন ভারতের মালয়ালম টেলিভিশনের পরিচিত মুখ ও ‘বিগ বস মালয়ালম’–এর সাবেক প্রতিযোগী রেণু সুদি। এবার তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর সামনে এসেছে। পাঁচ দফা কেমোথেরাপি নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন তিনি। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ‘বিগ বস মালয়ালম’-এরই আরেক প্রতিযোগী সারিকা কে বি।

রেণু সুদি চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, তাঁর তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার শনাক্ত হয়েছে। এর পর থেকে চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। সম্প্রতি পাঁচ দফা কেমোথেরাপি নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

সারিকা কে বি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে রেণুর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, সম্প্রতি রেণুর বড় বোন তাঁকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার কথা জানান। বর্তমানে কেরালার কোট্টায়াম সরকারি মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রেণু।

সারিকার ভাষ্য অনুযায়ী, রেণুর অবস্থা খুবই গুরুতর। পাঁচ দফা কেমোথেরাপির পর তাঁর শরীর আরও দুর্বল হয়ে পড়েছে। এমনকি আরেক দফা কেমোথেরাপি নেওয়ার মতো শারীরিক পরিস্থিতি তাঁর নেই বলেও জানিয়েছেন সারিকা।

রেণু সুদি। ইনস্টাগ্রাম থেকে
রেণু সুদি। ইনস্টাগ্রাম থেকে

রেণু সুদি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি ও উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পান। পরে তিনি ‘বিগ বস মালয়ালম’-এর সপ্তম মৌসুমে অংশ নেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন মোহনলাল। রিয়েলিটি শোতে অংশ নেওয়ার পর দর্শকদের মধ্যে তাঁর পরিচিতি আরও বাড়ে।

রেণুর আসল নাম রেশমা পি থাঙ্কাচেন। বিনোদন অঙ্গনে তিনি রেণু সুদি নামেই পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সক্রিয় উপস্থিতি ছিল। ক্যানসার শনাক্ত হওয়ার পর চিকিৎসার বিভিন্ন পর্যায়ের কথা তিনি অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

এর আগে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে রেণু জানিয়েছিলেন, তাঁর রোগটি স্টেজ–৩ পর্যায়ে রয়েছে। সেই সময় তাঁর চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এরপর নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাঁকে কেমোথেরাপি নিতে হয়।

এখন পাঁচ দফা কেমোথেরাপির পর রেণুর শারীরিক অবস্থার অবনতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে।

রেণুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। ‘বিগ বস মালয়ালম’-এর সহপ্রতিযোগীরাও তাঁর পাশে থাকার কথা জানিয়েছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে