ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » মনোজ বাজপেয়ী ছুটলেন আইনি লড়াইয়ে

মনোজ বাজপেয়ী ছুটলেন আইনি লড়াইয়ে

নবপ্রকাশ ডেস্ক:

নিজের নাম, চেহারা ও কণ্ঠস্বরের অবৈধ বাণিজ্যিক ব্যবহার বন্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে আইনি লড়াইয়ে নেমেছেন প্রখ্যাত ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী। নিজের ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার আবেদন জানিয়ে সম্প্রতি দিল্লি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন ৫৭ বছর বয়সী এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তারকা।

ভারতীয় আইনি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বাণিজ্যিক স্বার্থে তাঁর ছবি ব্যবহার করছে। পাশাপাশি এআই প্রযুক্তির সাহায্যে তাঁর কণ্ঠ হুবহু নকল করা হচ্ছে এবং বিভিন্ন চ্যাটবটে তাঁর ব্যক্তিত্ব বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।

আদালতে পেশ করা নথিতে একটি ফ্যাশন ব্র্যান্ডের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়, তারা অভিনেতার ছবি ব্যবহার করে নিজেদের পোশাকের প্রচার চালিয়েছে। এ ছাড়া একাধিক বিবাদী এআই দিয়ে তাঁর কণ্ঠ রূপান্তর করে বাণিজ্যিক সুবিধা নিচ্ছে বলেও রিটে জানানো হয়।

প্রযুক্তির প্রসারের এই যুগে তারকাদের ছবি ও কণ্ঠ নকলের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর আগে অমিতাভ বচ্চন, আল্লু অর্জুন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্রিকেট তারকাদের মতো ব্যক্তিত্বরা দিল্লি হাইকোর্ট থেকে একই ধরনের আইনি সুরক্ষা পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে