চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় আগুন লেগে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
বিশ্বনাথে বিপুল বিদেশি মদসহ স্বামী-স্ত্রী আটক
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার বিকেল ৩টা ১২ মিনিটে একটি শিল্প পার্কের ভেতরে থাকা দুইতলা একটি ভবনে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
