ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নতুন লুকে ঝলমলে অপু বিশ্বাস, ‘গীতাঞ্জলি’তে মগ্ন

নতুন লুকে ঝলমলে অপু বিশ্বাস, ‘গীতাঞ্জলি’তে মগ্ন

নবপ্রকাশ ডেস্ক:

নতুন রূপে ক্যামেরার সামনে হাজির হয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। চকচকে ধূসর-বাদামি টু-পিস স্যুটে একটি লাইব্রেরিতে ফটোশুট করেছেন তিনি। হাতে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন অপু। কখনো বইয়ের পাতায় চোখ রেখে, আবার কখনো মাথায় ঠেকিয়ে নান্দনিক ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে অনুপ্রেরণামূলক বার্তায় লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’

ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের প্রশংসায় ভেসেছেন তিনি। তবে এক অনুসারী মন্তব্য করেছেন, লাইব্রেরির পরিমণ্ডলে শাড়ি পরলে অপুকে আরও বেশি মানাত।

অভিনয় জগতেও ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সম্প্রতি কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার শুটিং করেছেন তিনি, যার একটি বড় অংশের কাজ হয়েছে নেপালে। তবে সিনেমাটির নায়ক মরতুজা পলাশ বর্তমানে কারাগারে থাকায় বাকি কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে অপু ও পলাশ ছাড়াও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্তসহ অনেকে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে