ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » টাইফুন ‘দুজুয়ান’-এর আশঙ্কা: চরম ঝুঁকিতে জাপান

টাইফুন ‘দুজুয়ান’-এর আশঙ্কা: চরম ঝুঁকিতে জাপান

নবপ্রকাশ ডেস্ক:

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে রাজধানী টোকিওসহ কান্তো অঞ্চল ও পূর্ব জাপানে প্রবল বাতাসের সাথে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে তৈরি হয়েছে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঝুঁকি।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, টাইফুনটি টোকিও মহানগরীর খুবই কাছাকাছি পথ দিয়ে অতিক্রম করতে পারে। আবহাওয়াবিদদের মতে, সময়ের সাথে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

ইতোমধ্যে ইজু দ্বীপপুঞ্জ ও চিবা প্রিফেকচারসহ বিভিন্ন এলাকায় চরম আবহাওয়া বিরাজ করছে। শনিবার থেকে অনেক স্থানে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেএমএ জানিয়েছে, টাইফুনটি এগোনের সাথে সাথে সোমবার বিকেল থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে।

ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে চলমান এশিয়ান গেমসের অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতা মঙ্গলবার পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া বিভাগ সতর্ক করে জানায়, কান্তো ও মধ্য জাপানে ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হতে পারে। এ ধরনের মেঘমালা থেকে স্বল্প সময়ে বিপুল বৃষ্টিপাত ঘটে বন্যা ও ভূমিধসের বিপদ বাড়ায়। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের অতিবৃষ্টিতে দেশটিতে বড় বিপর্যয় দেখা গেছে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে