ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ‘মেসিই ছিলেন বিশ্বকাপের সেরা’, নতুন আলোচনার জন্ম দিলেন ইয়ামাল

‘মেসিই ছিলেন বিশ্বকাপের সেরা’, নতুন আলোচনার জন্ম দিলেন ইয়ামাল

ঠিক দুই মাস আগে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। আর ফাইনালের পর পুরস্কার বিতরণ মঞ্চে টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন স্পেন অধিনায়ক রদ্রি।

ওই পুরস্কার ঘোষণার পরই শুরু হয়ে যায় নানান আলোচনা। অনেকের মতে, বিশ্বকাপের সেরা ফুটবলার ছিলেন লিওনেল মেসি। সেই আলোচনা এখনও থামেনি। খোদ স্প্যানিশ তারকা লামিন ইয়ামালও মনে করেন, মেসিই ছিলেন বিশ্বকাপের সেরা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হওয়া বিশ্বকাপের সবশেষ আসরে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। ৩৯ বছর বয়সে বিশ্বকাপ খেলতে নেমেও ৮ গোলের পাশাপাশি তিনি করেছিলেন ৪টি অ্যাসিস্ট। গ্রুপ পর্ব থেকে শুরু করে নিয়মিতই আলবিসেলেস্তেদের ত্রাণকর্তা হয়েছেন মেসি।

সেমি-ফাইনালে গোল না পেলেও, ইংল্যান্ডের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে ঠিকই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকাও রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগে মিশর, কেপ ভার্দেসহ সব ম্যাচেই মেসির ছিল বড় অবদান।

এমন পারফরম্যান্সের পরও গোল্ডেন বল বা বুট- কিছুই পাননি মেসি। কারণ ১০ গোল করে তাকে টপকে যান কিলিয়ান এমবাপে। আর বিশ্বকাপের বিচারকদের মতে, স্পেনের শিরোপা জয়ে বড় অবদান রাখায় গোল্ডেন বল জেতেন রদ্রি।

তবে ফাইনালের ঠিক দুই মাসের মাথায় এবার সেই পুরোনো আলোচনাই নতুন করে সামনে আনলেন ইয়ামাল। মোভিস্টার ইউনিভার্স ভালদানো অনুষ্ঠানে মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করেছেন স্প্যানিশ তারকা।

“যদিও সবাই জানে, মেসি সবার সেরা। তবু মনে হয় না কেউ এই ধরনের লেজেন্ডারি পারফরম্যান্সের আশা করেছিল। আর্জেন্টিনায় ভালো ভালো ফুটবলার আছে। তবে মেসি সবাইকে ছাড়িয়ে গেছে। আমার কাছে, মেসিই ছিলেন বিশ্বকাপের সেরা ফুটবলার।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে