ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ভারতকে রিজভীর আলটিমেটাম: জুলাই গণহত্যার আসামিদের দ্রুত ফেরত দিন

ভারতকে রিজভীর আলটিমেটাম: জুলাই গণহত্যার আসামিদের দ্রুত ফেরত দিন

নবপ্রকাশ ডেস্ক:

বিরোধী দল সরকারের কঠোর সমালোচনা, এমনকি দেশের বাইরে গিয়ে নানা বক্তব্য দিলেও তাদের কেউ গুমের শিকার হননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিরোধী মত প্রকাশের এই স্বাধীনতাই মূলত গণতান্ত্রিক অধিকারের বহিঃপ্রকাশ।

বুধবার এক সভায় বক্তব্যে রিজভী বলেন, বিরোধী দল প্রতিনিয়ত সরকারের সমালোচনা করছে এবং বিদেশে গিয়ে নানা দাবি তুলছে। কিন্তু তাদের কাউকেই গুম হতে হয়নি, যা দেশে বিদ্যমান গণতান্ত্রিক পরিবেশকে প্রমাণ করে।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের প্রধান হিসেবে তাঁকে সেখানে মূল ভূমিকায় না রেখে সাইডলাইনে রাখার আভাস দেওয়া হয়েছিল। দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতেই প্রধানমন্ত্রী ওই সম্মেলনে অংশ নেননি বলে দাবি করেন তিনি।

শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত এক আসামিকে যদি ভারত বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে পারে, তবে জুলাই গণঅভ্যুত্থানে হত্যায় অভিযুক্তদের ফিরিয়ে দিতে বাধা কোথায়—এমন প্রশ্নও তোলেন রিজভী।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে একটি চক্রান্তকারী গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। তাঁর ভাষ্যমতে, মুখে ভালো কথা বললেও আড়ালে শেখ হাসিনাকে নিয়ে নানা ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে নানা গুঞ্জন থাকলেও সরকার প্রয়োজনীয় আমদানিতে কোনো কার্পণ্য করছে না। বৈশ্বিক সংকটের মধ্যেও মানুষের নিত্যপ্রয়োজনীয় রান্না নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে