ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত পুলিশ সুপার ও দুই সহকারী পুলিশ সুপারসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ইশতিয়াক হাসান আমীনকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এসবি, ঢাকায় বদলি করা হয়েছে।

বেড়া সার্কেল, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আবদুল্লাহকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ট্যুরিস্ট পুলিশে এবং নবীনগর সার্কেল, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সাপাহার সার্কেল, নওগাঁর সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনকে সহকারী পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশে এবং রেঞ্জ ডিআইজি অফিস, খুলনায় কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমানকে মাধবপুর সার্কেল, হবিগঞ্জে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে