ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » খোলামেলা বিজ্ঞাপনে বিতর্কে সিডনি সুইনি

খোলামেলা বিজ্ঞাপনে বিতর্কে সিডনি সুইনি

বিনোদন ডেস্ক

হলিউড অভিনেত্রী সিডনি সুইনি এবার সিনেমা বা সিরিজ নয়, নতুন একটি বিজ্ঞাপনকে ঘিরে আলোচনায় এসেছেন। স্পোর্টস ট্রেডিং ও প্রেডিকশন অ্যাপ নোভিগের বিজ্ঞাপনে প্রায় পুরোপুরি নগ্ন হয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন ‘ইউফোরিয়া’ তারকা।

বিজ্ঞাপনটিতে বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম দিয়ে শরীরের গুরুত্বপূর্ণ অংশ ঢাকতে দেখা যায় সুইনিকে। কখনো বাস্কেটবল ও ফুটবল, কখনো হকি গোলপোস্ট, ফুটবল প্যাড, বেসবল ক্যাচারের হেলমেট কিংবা হকি গোলকিপারের মাস্ক ব্যবহার করেছেন তিনি। শুধু বিজ্ঞাপনের মুখই নন, নোভিগের কৌশলগত অংশীদার ও শেয়ারহোল্ডারও হয়েছেন সুইনি।

এক বিবৃতিতে সুইনি জানান, মজার একটি ধারণাকে সামনে আনাই ছিল প্রচারণাটির উদ্দেশ্য। তাঁর ভাষায়, সব ধরনের বাড়তি বিষয় সরিয়ে খেলাধুলার দিকেই পুরো মনোযোগ দেওয়ার ভাবনা থেকেই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপনের শুরুতে সুইনিকে বলতে শোনা যায়, ‘ভাবছেন খেলাধুলা সম্পর্কে আপনি সব জানেন? তাহলে প্রমাণ করুন।’ এরপর তাঁকে নগ্ন অবস্থায় একটি বাস্কেটবল হুপের ওপর বসে থাকতে দেখা যায়। শরীর ঢেকে রাখেন কয়েকটি বাস্কেটবল ও ফুটবল দিয়ে।

এরপর বিজ্ঞাপনে একের পর এক ভিন্ন রূপে দেখা যায় তাঁকে। কখনো হকি গোলকিপারের সরঞ্জাম, কখনো ফুটবল প্যাড, আবার কখনো বেসবল ক্যাচারের হেলমেট পরেন সুইনি। একপর্যায়ে নোভিগের জার্সিও পরতে দেখা যায় তাঁকে।

নোভিগ গত মাসে যুক্তরাষ্ট্রজুড়ে কার্যক্রম শুরু করেছে। ফেডারেল নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় পরিচালিত এই প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর। আধুনিক আর্থিক বাজারের ট্রেডিং পদ্ধতির সঙ্গে খেলাধুলাভিত্তিক প্রেডিকশন মার্কেটের ধারণাকে এক করেছে প্রতিষ্ঠানটি।

তবে খোলামেলা বিজ্ঞাপনে সুইনির উপস্থিতি এবারই প্রথম নয়। চলতি বছর নিজের অন্তর্বাসের ব্র্যান্ড সির্ন চালুর পর সেখানকার প্রচারণাতেও একাধিক ভিডিওতে দেখা গেছে তাঁকে। গত বছর আমেরিকান ইগলের জিনসের বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন তিনি। সেই বিজ্ঞাপনে ‘গুড জিনস’ শব্দের ব্যবহার নিয়ে অনলাইনে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে