ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পলিথিনের বদলে কাপড়ের ব্যাগ বিতরণ

পলিথিনের বদলে কাপড়ের ব্যাগ বিতরণ

নবপ্রকাশ ডেস্ক

পলিথিনের ব্যবহার কমানো ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরিতে পটুয়াখালীতে কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী পৌর নিউ মার্কেটে আয়োজিত এ কর্মসূচিতে ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে পলিথিনের বিকল্প হিসেবে কাপড়ের তৈরি পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিল। তিনি বলেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। তাই আইন প্রয়োগের পাশাপাশি মানুষের মধ্যে পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তোলা জরুরি।

বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও জলবায়ুকর্মী জহিরুল ইসলাম বলেন, পলিথিন মাটি ও পানিদূষণের পাশাপাশি জলাবদ্ধতা ও জীববৈচিত্র্যের ক্ষতি করছে। তাই পলিথিনের বিকল্প ব্যবহারে মানুষকে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

পরে নিউ মার্কেটের ক্রেতা ও সাধারণ মানুষের হাতে কাপড়ের ব্যাগ তুলে দেওয়া হয় এবং পলিথিনের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের আহ্বান জানানো হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে