ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ২৭ বছর আগে ১০ বছর আয়ুর কথা শুনেছিলেন পামেলা

২৭ বছর আগে ১০ বছর আয়ুর কথা শুনেছিলেন পামেলা

বিনোদন ডেস্ক

হেপাটাইটিস সি ধরা পড়ার পর চিকিৎসকের কাছ থেকে মাত্র ১০ বছর বেঁচে থাকার আশঙ্কার কথা শুনেছিলেন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। জীবনের সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে সম্প্রতি আবেগপ্রবণ হয়ে পড়েন ‘বেওয়াচ’খ্যাত এই অভিনেত্রী।

ভেনিসে আয়োজিত অ্যামফার গালায় ‘অ্যাওয়ার্ড অব কারেজ’ গ্রহণের সময় নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন পামেলা। তিনি জানান, ঘটনাটি প্রায় ২৬-২৭ বছর আগের।

পামেলার ভাষ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকের শেষ দিকে তার শরীরে হেপাটাইটিস সি শনাক্ত হয়। সে সময় এই ভাইরাসের চিকিৎসায় কার্যকর কোনো নিরাময় ব্যবস্থা ছিল না। ফলে রোগটি ধরা পড়ার পর পরিস্থিতি তার জন্য অত্যন্ত ভয়ের হয়ে উঠেছিল।

অভিনেত্রী জানান, চিকিৎসক তখন তাকে বলেছিলেন, এই রোগ অনেকটা মৃত্যুদণ্ডের মতো। একই সঙ্গে তার হাতে হয়তো আর প্রায় ১০ বছর সময় রয়েছে বলেও জানিয়েছিলেন চিকিৎসক।

জীবনের সেই অনিশ্চিত সময় পেরিয়ে বহু বছর পরও সুস্থভাবে বেঁচে আছেন পামেলা অ্যান্ডারসন। সেই কঠিন অধ্যায়ের কথা স্মরণ করেই ভেনিসের অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে