ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নবপ্রকাশ ডেস্ক:

আইন সবার জন্য সমান উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে ট্রাইব্যুনালের রায়েরবিরুদ্ধে আর আপিল করার সুযোগ থাকে না। এই নিয়ম পলাতক মাওলানা আবুল কালাম আজাদ কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—সবার ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে মাওলানা আবুল কালাম আজাদের আপিল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কিন্তু তিনি পলাতক থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করেননি। ট্রাইব্যুনাল আইনের ২১-এর ৩ ধারা অনুযায়ী, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বাধ্যবাধকতা রয়েছে। এই সময় পার হয়ে গেলে আর কোনো আইনি প্রতিকার পাওয়ার সুযোগ থাকে না।

তিনি আরও বলেন, ব্যক্তি কারাগারে থাকুন বা পলাতক থাকুন, ৩০ দিনের এই সময়সীমা সবার জন্যই প্রযোজ্য। শেখ হাসিনার ক্ষেত্রেও এই আইনি বিধান একইভাবে প্রযোজ্য হবে। আপিল বিভাগে আবুল কালাম আজাদের মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে এই আইনি বিষয়টি স্পষ্ট করা হয়েছে এবং বর্তমানে আপিল বিভাগে তার কোনো পেন্ডিং আবেদন নেই।

তবে সরকারের আইনি ক্ষমতার কথা উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, নির্দিষ্ট সময়ে আপিল না করলে আইনি ফোরামে বিচার পাওয়ার পথ বন্ধ হয়ে যায় এবং রায় বাস্তবায়ন করা ছাড়া উপায় থাকে না। তবে যেকোনো সাজা স্থগিত করা সরকারের একটি সহজাত বা অন্তর্নিহিত ক্ষমতা (Inherent Power)। সরকার চাইলে যেকোনো ব্যক্তির ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে, আবার নাও করতে পারে।

অন্যদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসঙ্গতি তৈরি হবে না উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, গুমের সব অভিযোগ ও রিপোর্ট সঠিকভাবে যাচাই-বাছাই করেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে