ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » আবারও চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালী এক্সপ্রেস, আসছে নতুন ট্রেন

আবারও চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালী এক্সপ্রেস, আসছে নতুন ট্রেন

নবপ্রকাশ ডেস্ক:

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল পুনরায় শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে। দুই দেশের আন্তর্জাতিক রেল যোগাযোগ আবার স্বাভাবিক করতে আগামীকাল মঙ্গলবার ঢাকায় বসছে বার্ষিক উচ্চপর্যায়ের আন্তঃসরকার রেলওয়ে বৈঠক (আইজিআরএম)।

দুই দিনব্যাপী এই যৌথ বৈঠকে সম্মতি এলে আগামী মাস থেকেই যাত্রীবাহী ট্রেন তিনটি আবারো ট্র্যাকে ফিরতে পারে বলে রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে।

রেলসূত্র জানায়, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রধান এজেন্ডাগুলো ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বন্ধ থাকা তিনটি ট্রেন চালুর পাশাপাশি বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ নতুন প্রস্তাব উত্থাপন করা হবে:

১. নতুন ট্রেন চালু: রাজশাহী থেকে সরাসরি কলকাতার উদ্দেশ্যে নতুন একটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ। ২. রুট পরিবর্তন (পদ্মাসেতু ব্যবহার): ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী ঐতিহ্যবাহী ‘মৈত্রী এক্সপ্রেস’ এখন থেকে যমুনা সেতুর পরিবর্তে পদ্মাসেতু হয়ে পরিচালনার প্রস্তাব করা হবে। এর ফলে যাত্রীদের ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের রেল প্রশাসনের এ বৈঠকটি প্রতি বছর দুই দেশের রেল যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ ও পরিচালনগত সমন্বয় জোরদারে অনুষ্ঠিত হয়ে থাকে। ডেক্স সূত্রে জানা গেছে, কালকের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত এলে আগামী মাসেই দুই দেশের মধ্যে রেল যোগাযোগ আবার পুরোদমে চালু হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে