ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » খেলাপি ঋণের ফাঁদে ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পরিধি প্রায় দেড় লাখ কোটি

খেলাপি ঋণের ফাঁদে ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পরিধি প্রায় দেড় লাখ কোটি

নবপ্রকাশ ডেস্ক

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।

বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।

রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বাগেরহাট-৪ আসনের

সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপিত হয়।

সংসদে অর্থমন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখের হিসাব ভিত্তিতে রাষ্ট্র-মালিকানাধীন ৬টি ব্যাংকের খেলাপি ঋণের চিত্র নিম্নরূপ:

  • জনতা ব্যাংক পিএলসি: ৭৫,৩৯৬.৬৭ কোটি টাকা (সর্বোচ্চ)

  • অগ্রণী ব্যাংক পিএলসি: ২৯,০২৯.৬৭ কোটি টাকা

  • রূপালী ব্যাংক পিএলসি: ১৯,২৮১.৭৪ কোটি টাকা

  • সোনালী ব্যাংক পিএলসি: ১৫,০৪৮.৩৯ কোটি টাকা

  • বেসিক ব্যাংক পিএলসি: ৮,১৩১.০৯ কোটি টাকা

  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ৮৮৮.৭৯ কোটি টাকা

জাতীয় সংসদে উত্থাপিত এ তথ্যে ব্যাংকিং খাতের বিপুল পরিমাণ খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে