ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » দ্বিতীয় জয়া বচ্চন’ মন্তব্যে চটলেন অভিনেত্রী

দ্বিতীয় জয়া বচ্চন’ মন্তব্যে চটলেন অভিনেত্রী

পাপারাজ্জিদের সঙ্গে বলিউড তারকাদের সম্পর্ক যে সবসময় মসৃণ নয়, তার প্রমাণ প্রায়ই মেলে। এবার পাপারাজ্জিদের আবদারে বিরক্ত হয়ে মেজাজ হারিয়ে আলোচনায় এলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে অভিনেত্রীকে কটাক্ষ করে অনেকেই তুলনা টেনেছেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে।

 

পাপারাজ্জিদের দেখলেই বিরক্তি প্রকাশ করার জন্য বলিউডে বেশ পরিচিত জয়া বচ্চন। ক্যামেরার সামনে দাঁড়ানো কিংবা একের পর এক পোজ দেওয়ার আবদার বরাবরই খুব একটা পছন্দ করেন না তিনি। এ কারণে বহুবার সমালোচনার মুখেও পড়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।সেখানে দেখা যায়, পাপারাজ্জিরা অভিনেত্রীকে বিভিন্ন ভঙ্গিতে পোজ দেওয়ার অনুরোধ করছেন। শুরুতে তাঁদের আবদারে সাড়া দিয়ে একাধিকবার এদিক-ওদিক গিয়ে ক্যামেরার সামনে পোজ দেন করিনা।

 

তবে বেশ কয়েকটি অ্যাঙ্গেলে ছবি তোলার পরই তাঁর মুখে স্পষ্ট হয়ে ওঠে বিরক্তির ছাপ। একপর্যায়ে নিজের জুতার দিকে ইশারা করে পাপারাজ্জিদের বোঝানোর চেষ্টা করেন, তিনি হিল পরেছেন। ফলে বারবার জায়গা বদলে ছবি তোলা তাঁর জন্য অস্বস্তিকর হয়ে উঠছে।

ভাইরাল ভিডিওতে কারিনাকে বলতে শোনা যায়, “হিলস পরেছি।”

এরপরও পাপারাজ্জিদের কয়েকজন আরও ছবি তোলার জন্য জায়গা পরিবর্তনের অনুরোধ করতে থাকেন। একপর্যায়ে ধৈর্য হারিয়ে ফেলেন অভিনেত্রী। কিছুটা চড়া সুরে তিনি বলেন, “কখনও এদিকে কখনও ওদিকে, হিলস পরেছি।”

কারিনার এই আচরণের ভিডিও সামনে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ অভিনেত্রীর বিরক্তিকে স্বাভাবিক বলে মনে করলেও, নেটিজেনদের একাংশ তাঁর আচরণের সঙ্গে জয়া বচ্চনের স্বভাবের মিল খুঁজে পেয়েছেন।

এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘জয়া বচ্চনের বোন।’

অপর একজনের রসিক মন্তব্য, ‘আরেক জয়া বচ্চন আসছে।’

আবার কেউ কেউ কারিনাকে কটাক্ষ করে লিখেছেন, ‘বয়সের প্রভাব।’

অবশ্য পাপারাজ্জিদের নিয়ে কারিনার বিরক্তি প্রকাশের ঘটনা এবারই প্রথম নয়। সম্প্রতি তাঁর তৃতীয় গর্ভাবস্থা নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। সেই সময় পাপারাজ্জিদের উদ্দেশে মজার ছলে অভিনেত্রী বলেছিলেন, “তোমরা আমাকে পাগল করে দেবে।”

এদিকে, ‘দায়রা’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে কারিনাকে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে