ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নিজ মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি, সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজ মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি, সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নবপ্রকাশ ডেস্ক:

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় নিজ বাসায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা। শনিবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শাহিদ হোসেন ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাসার ড্রয়িংরুমে বসে হঠাৎ নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালান শাহিদ। বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সকাল পৌনে ৮টার দিকে চমেক হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে নিহতের স্ত্রী শারমিন জানান, ‘আমার স্বামীর কিছু মানসিক সমস্যা ছিল, তবে তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন না। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি করা হলে তিনি চাকরি ছেড়ে দিয়ে ঘরেই অবস্থান করছিলেন।’

তবে ঘটনার ক্ষেত্রে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটির উৎস নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। অস্ত্রটির বিষয়ে স্ত্রী শারমিন নিশ্চিত করে কিছু জানাতে পারেননি—এটি ঘরের ড্রয়ারে আগে থেকেই ছিল নাকি বাহির থেকে আনা হয়েছে।

ডবলমুরিং থানা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। সাবেক এই ব্যাংক কর্মকর্তা কেন আত্মহত্যা করলেন এবং লাইসেন্সবিহীন অবৈধ এই পিস্তলটি কীভাবে তাঁর কাছে এলো, তা খতিয়ে দেখছে পুলিশ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে