ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সুন্দরবন রক্ষায় তুজাম্বর আলী মাধ্যমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

সুন্দরবন রক্ষায় তুজাম্বর আলী মাধ্যমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাট প্রতিনিধি: বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আচরণে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তুজাম্বর আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বিশ্বখ্যাত পরিবেশ সংরক্ষণ সংস্থা ‘ওয়াইল্ডটিম’ (WildTeam)-এর উদ্যোগে ২০ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশকর্মীদের সক্রিয় অংশগ্রহণে দিনটি মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা বিষয়ক উপস্থিত বক্তৃতা, বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার ও বর্জ্য অপসারণ, ভিডিও প্রদর্শনী এবং বর্জ্য বিষয়ক একটি মাঠপর্যায়ের জরিপ পরিচালনা করা হয়। অভিযানকালে শিক্ষার্থীরা প্রাঙ্গণ থেকে প্লাস্টিক ও পলিথিনসহ নানা ধরনের ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে প্রক্রিয়াজাত করে। পাশাপাশি জরিপের মাধ্যমে বর্জ্যের ধরন ও স্থানীয় পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সরাসরি ধারণা লাভ করে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুজাম্বর আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামাল হোসেন আকন, ধানসাগর টহল ফাঁড়ির কর্মকর্তা জনাব মো: হাবিব উল্লাহ, ওয়াইল্ডটিম সদস্য সাদিয়া আফরোজ, মো: সাব্বির হোসেন সম্পদ, বাদশা গাজী এবং আর্থস্কাউট সদস্য ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূলীয় জীবন-জীবিকা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সুন্দরবনের ভূমিকা অপরিসীম। লাখ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বন ওপর নির্ভরশীল। অথচ অসচেতনভাবে ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিন বর্জ্য বনের বাস্তুতন্ত্র ধ্বংস করছে, যা খাদ্যাভ্যাসের মাধ্যমে পুনরায় মানুষের শরীরে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্যঝাঁকি তৈরি করছে। সুন্দরবনকে টিকিয়ে রাখতে হলে উপকূলীয় তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।
আয়োজক সংস্থার প্রতিনিধিরা জানান, বিদ্যালয়ভিত্তিক এমন আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলা। কিশোর বয়স থেকেই প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হলে আগামীতে একটি পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে উঠবে, যারা সুন্দরবন রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।
কর্মসূচি শেষে “পরিচ্ছন্ন পরিবেশ, সুরক্ষিত সুন্দরবন” প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষাপ্রতিষ্ঠান, বন বিভাগ ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টা জোরদার করার অঙ্গীকার প্রকাশ করা হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে