ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে ঝিনাইদহের আরাপপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে দলীয় নেতাদের সক্রিয় করার চেষ্টা করছেন নায়েব আলী— এমন খবরে অভিযান চালিয়ে শৈলকুপা থানা পুলিশের বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে। নায়েব আলীর বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নায়েব আলী জোয়ার্দার।

এর আগে ওই বছরের ১২ সেপ্টেম্বর ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করে র‍্যাব।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে