আগামী ১৬ আগস্ট রোমে অনুষ্ঠিত হবে তার কনসার্ট।
এরপর জেমসের ইউরোপ সফরের আরেকটি আয়োজন হবে জলের ওপর ভাসমান শহর ভেনিসে। সফরের শেষভাগে আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনেও একটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
জেমসের মুখপাত্র ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, স্থানীয় ইভেন্ট আয়োজকদের উদ্যোগেই এসব কনসার্টের আয়োজন করা হচ্ছে। ফলে সামনে কনসার্টের সংখ্যা আরো বাড়তে পারে।
আয়োজকদের পক্ষ থেকেও এরই মধ্যে তেমন আভাস মিলেছে।
রবিন গণমাধ্যমে বলেন, ‘ইউরোপসহ অন্যান্য মহাদেশে এমন ধারাবাহিক কনসার্ট করার অভিজ্ঞতা রয়েছে জেমসের। প্রতিটি সফরে দেখা গেছে, শো নির্দিষ্ট সংখ্যার মধ্যে থাকেনি। দর্শক-শ্রোতাদের আগ্রহে বাড়াতে হয়েছে কনসার্টের সংখ্যা। যেহেতু সংগীতপ্রেমীদের ভালোবাসার আহ্বানে সাড়া দিতেই জেমস দেশ-বিদেশের মঞ্চে ছুটে যান, তাই কনসার্ট সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক।’
