ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » রিমান্ডে নব্য জেএমবি সদস্য ইমরান, জিজ্ঞাসাবাদে ৬ দিন

রিমান্ডে নব্য জেএমবি সদস্য ইমরান, জিজ্ঞাসাবাদে ৬ দিন

ঢাকার সাভার থানার সন্ত্রাসবিরোধী আইনের করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সদস্য মোহাম্মদ আরিফ ওরফে ইমরানকে ৬ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।

সংশ্লিষ্ট সাভার জিআরও শাখার উপ-পরিদর্শক (এসআই) বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে তদন্ত কর্মকর্তা  সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ১১ আগস্ট রাতে সাভারের বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্য ৬/৭ জন পালিয়ে যেতে সক্ষম হয়।পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুরের ভাড়া বাসা থেকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র ও বিস্ফোরক তৈরির উপাদান উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে ‘নব্য জেএমবি’র বেশ কিছু সাংগঠনিক নথি জব্দ করা হয়।এ ঘটনায় গতকাল ১২ আগস্ট পুলিশবাদী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার এজাহারনামীয় ৬/৭ জন এবং কয়েকজন অজ্ঞাত আসামি পলাতক রয়েছে।রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজশে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ওই স্থানে মিলিত হয়েছিল। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার, জঙ্গি সংগঠনের অর্থদাতা ও পরামর্শদাতা নির্দেশদাতাদের শনাক্ত করার জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডর প্রয়োজন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে