ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সাদমানকে ফিরিয়েই ইতিহাসের চূড়ায় স্টার্ক: ভাঙলেন হেরাথের বিরল রেকর্ড!

সাদমানকে ফিরিয়েই ইতিহাসের চূড়ায় স্টার্ক: ভাঙলেন হেরাথের বিরল রেকর্ড!

স্বপ্নের মতো দিন কাটিয়েছে বাংলাদেশ দল। হাসান মাহমুদের ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। এরপর ১ উইকেটে ৯৬ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। তবে প্রথম দিন বল হাতে এক বিরল রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক।

ডারউইনে শেষ সেশনে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামকে ফেরান স্টার্ক। তাকে ফিরিয়েই তিনি বনে গেছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফল বাঁ-হাতি বোলার। তার ঝুলিতে এখন ৪৩৪ টেস্ট উইকেট। পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার সাবেক বাঁ-হাতি স্পিনার, এতদিন শীর্ষে থাকা রঙ্গনা হেরাথকে। ১০৬তম ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি।

পাশাপাশি ৪৩৪ উইকেট নিয়ে ছুঁয়েছেন ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবকে। খুব কাছাকাছি আছেন ডেন স্টেইনের রেকর্ডের। ৪৩৯ শিকার করা ডেল স্টেইন আছেন সর্বকালের সেরা উইকেটশিকারির তালিকায় দশম স্থানে। আর মাত্র ৬ উইকেট শিকার করতে পারলেই তাকে টপকে শীর্ষে দশে ঢুকে যাবেন স্টার্ক।

বাঁ-হাতি বোলারদের মধ্যে স্টার্কের পরেই রয়েছেন হেরাথ। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম ৪১৪ উইকেট নিয়ে তৃতীয়, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ৩৬২ এবং শ্রীলঙ্কার চামিন্দা ভাস ৩৫৫ উইকেট নিয়ে পরের অবস্থানে আছেন। ভারতের রবীন্দ্র জাদেজার শিকার ৩৪৮ উইকেট। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও দুর্দান্ত ছন্দে আছেন স্টার্ক। বাংলাদেশ সফরের আগে আট টেস্টে তার শিকার ছিল ৪৬ উইকেট। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ জয়ে নিয়েছিলেন ৩১ উইকেট।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে