ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

নবপ্রকাশ ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের দুর্দিনের কান্ডারি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর তিনি বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেন। ফলে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভী আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সিনিয়র নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক সূত্র জানায়, বিএনপির পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন। একইসাথে তিনি দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে