ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » কারাগারে কয়েদির মৃত্যু

কারাগারে কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. আলাউদ্দিন (৩০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আনোয়ার হোসেন বলেন, আলাউদ্দিন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ৩১/এ।আনোয়ার হোসেন বলেন, মৃত আলাউদ্দিনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার বাবার নাম মজিদ মোল্লা। তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়েও কিছু বলতে পারবো না।ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে