ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শামিত সোমের নতুন ঠিকানা পেলে-বেকেনবাওয়ারের ক্লাব

শামিত সোমের নতুন ঠিকানা পেলে-বেকেনবাওয়ারের ক্লাব

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শামিত সোম ইতিহাসখ্যাত মার্কিন ক্লাব নিউইয়র্ক কসমসে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে।

পেলে ও ফ্রাঞ্জ বেকনবাওয়ারের মতো কিংবদন্তি ফুটবলারদের সাবেক এই ক্লাবে যোগদানের খবর এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে তিন বছর খেলে চলতি বছরের জানুয়ারিতে ক্লাব ছাড়েন শামিত। এরপর তিনি নতুন গন্তব্য খুঁজছিলেন। সম্প্রতি নিউ ইয়র্ক কসমসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে গুঞ্জন উঠেছে। যদিও খেলোয়াড় বা ক্লাব কেউই এখনো অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করেনি।

নিউইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের লিগ ইউএসএল লিগ ওয়ানে খেলে। তবে ক্লাবটির ঐতিহ্য অনেক বড়। ১৯৭০-এর দশকে ব্রাজিলিয়ান সুপারস্টার পেলে এবং জার্মান বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রাঞ্জ বেকনবাউয়ার এই ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে