ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ভূমিকম্পের কবলে কলম্বিয়া, মাঠে গড়ায়নি মহাদেশীয় ফুটবলের ২ লড়াই

ভূমিকম্পের কবলে কলম্বিয়া, মাঠে গড়ায়নি মহাদেশীয় ফুটবলের ২ লড়াই

কলম্বিয়ায় স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহত হয়েছেন বহু মানুষ।

স্বাভাবিকভাবেই ভূমিকম্পের প্রভাব পড়েছে সেখানকার ফুটবল অঙ্গনে। দক্ষিণ আমেরিকার শীর্ষ দুই ক্লাব প্রতিযোগিতার দুটি ম্যাচ স্থগিত করেছে মহাদেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

কলম্বিয়ার ভূতাত্ত্বিক পরিষেবা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে চোকো অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪; এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০৩ কিলোমিটার গভীরে। পশ্চিম কলম্বিয়ায় শত শত কিলোমিটার বিস্তৃত এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন প্রায় ৯০০ মানুষ। এ ছাড়া ৩ হাজার মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

 

ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে কলম্বিয়ার দেপোর্তেস তোলিমা ও ইকুয়েডরের ইন্দিপেন্দিয়েন্তের দেল ভায়ের মধ্যকার ম্যাচটি এবং মহাদেশটির দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা কোপা সুদামেরিকানায় কলম্বিয়ার ইন্দিপেন্দিয়েন্তে সান্তা ফে ও আর্জেন্টিনার রিভার প্লেটের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে।

কোপা লিবের্তাদোরেসের ম্যাচটি আজ মঙ্গলবার ও সুদামেরিকানার ম্যাচটি আগামীকাল বুধবার হওয়ার কথা ছিল। কনমেবল জানিয়েছে, স্থগিত ম্যাচ দুটির পরিবর্তিত সূচি পরে জানানো হবে।

বিবৃতিতে কনমেবল লিখেছে, ‘এই কঠিন সময়ে কলম্বিয়ার সবার প্রতি আমরা সহমর্মিতা ও সমর্থন জানাচ্ছি।বিশেষ করে গ্রেট কলম্বিয়ান ফুটবল পরিবারের প্রতি।”

কলম্বিয়ান ফুটবল মেজর ডিভিশন তাদের এই সপ্তাহের সব ম্যাচও স্থগিত করেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে