ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » আগুনের গ্রাসে কানাডা: গৃহহীন ২০ হাজার মানুষ, জারি জরুরি অবস্থা

আগুনের গ্রাসে কানাডা: গৃহহীন ২০ হাজার মানুষ, জারি জরুরি অবস্থা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ওকানাগান লেকের আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল।  এ কারণে রাতারাতি ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় প্রথম দাবানল দেখা দেওয়ার পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তা প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। দ্রুত বিস্তৃত এই আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র এলাকা ‘ফল্ডার’।

স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজের তথ্যমতে, অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচাতে প্রায় ১২ হাজার জনসংখ্যার সমারল্যান্ড শহরের সব বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী পিচল্যান্ড ও এর আশপাশের আরও অন্তত ৮ হাজার মানুষকে এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যচিত্রে দাবানলে বসতবাড়ি পুড়ে ছাই হতে দেখা গেছে। প্রাণ বাঁচাতে বাসিন্দারা দ্রুত এলাকা ছাড়তে শুরু করলে পেন্টিকটনমুখী মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জরুরি তথ্য কর্মকর্তা এরিক থম্পসন দাবানলটিকে এ অঞ্চলে দেখা সবচেয়ে ‘দ্রুতগতিতে ছড়িয়ে পড়া ও দ্রুত বেড়ে ওঠা’ দাবানলগুলোর একটি বলে বর্ণনা করেছেন।  পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত নিজের পরিবারকে সরিয়ে নিতে তাকে জরুরি কার্যক্রম কেন্দ্রও (ইসিও) ছেড়ে যেতে হয়।

তিনি বলেন, ‘আমাকেও জরুরি কার্যক্রম কেন্দ্র ছেড়ে পরিবারের সদস্যদের এই এলাকা থেকে সরিয়ে নিতে হয়েছে। আমরা দক্ষিণ দিকে যাচ্ছি।’

থম্পসন বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার পাশাপাশি ঝুঁকিতে থাকা প্রতিবেশীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের সবার জন্যই এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে আমাদের শক্ত থাকতে হবে—নিজেদের প্রিয়জনদের জন্য এবং বিশেষ করে যারা সাহায্য ও সহযোগিতার প্রয়োজন বোধ করছেন, তাদের জন্য। তাই প্রতিবেশীদের খোঁজ নিন।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে