ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মাঠ থেকে ডাগআউটে: এবার ইংল্যান্ডের কোচ হতে চান স্টোকস

মাঠ থেকে ডাগআউটে: এবার ইংল্যান্ডের কোচ হতে চান স্টোকস

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। তবে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলছেন না তিনি। ভবিষ্যতে ঘরের দল ইংল্যান্ডের টেস্ট কোচের ভূমিকায় দেখার ইচ্ছার কথা স্পষ্ট প্রকাশ করেছেন এই ইংলিশ অলরাউন্ডার।

স্টোকস জানান, তিনি ইতিমধ্যে ‘লেভেল-৩’ কোচিং কোর্স সম্পন্ন করেছেন। খেলোয়াড়ি জীবন পুরোপুরি শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় সব প্রাতিষ্ঠানিক যোগ্যতা অর্জন করে রাখতে চান, যাতে ডাগআউটের নতুন ভূমিকায় নিজেকে সঠিকভাবে প্রস্তুত করা যায়।

অধিনায়কত্ব ও নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরে স্টোকস বলেন, “আমি সবসময়ই নেতৃত্বের ভূমিকায় থাকতে পছন্দ করি। ভবিষ্যতে যদি ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ হওয়ার সুযোগ পাই, তবে সেটি আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে।”

এদিকে, টেস্ট অধিনায়ক হিসেবে নিজের উত্তরসূরি করার ক্ষেত্রে হ্যারি ব্রুককে ডিঙিয়ে জো রুটকে পুনরায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন স্টোকস। তাঁর মতে, দীর্ঘদিন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পরও ব্রুককে নেতৃত্বের দৌড়ে না রাখাটা বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুটা প্রশ্ন তুলে দেয়।

তবে দ্বিতীয় মেয়াদে অধিনায়ক হওয়া জো রুটকে শুভকামনা জানাতে ভুলেননি স্টোকস। একই সঙ্গে অতীতে নেতৃত্ব দেওয়ার সময় রুট যে চরম মানসিক চাপের মধ্য দিয়ে গেছেন, তা স্মরণ করে বন্ধুর প্রতি কিছুটা চিন্তাও প্রকাশ করেন তিনি।

দলীয় অভ্যন্তরীণ বিষয় নিয়ে স্টোকস স্পষ্ট করেন, টেস্ট দলের নতুন কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিং দায়িত্ব নেওয়ার পর বিদায়ী কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তাঁর কোনো বিরোধ বা মতবিরোধ তৈরি হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের শেষভাগ থেকেই টেস্ট ক্রিকেটে কিছুটা ব্যাকফুটে ছিল ইংল্যান্ড। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পরপরই লাল বলের ক্রিকেট থেকে নিজের বিদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে