ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি রংকরণ ও পুনর্লিখন শুরু আজ

ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি রংকরণ ও পুনর্লিখন শুরু আজ

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা ধারণকারী গ্রাফিতিসমূহ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে আজ শনিবার (১ আগস্ট) থেকে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালের গ্রাফিতি পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হচ্ছে।

সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রধান ফটকসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্যায়ে ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত উপাচার্য ভবন থেকে শুরু করে রোকেয়া হল এলাকা পর্যন্ত দেয়ালচিত্রগুলোর রংকরণ ও পুনর্লিখন কাজ পরিচালিত হবে। এতে গ্রাফিতিগুলোর মূল নকশা, শৈল্পিক আবেদন ও বৈপ্লবিক বার্তা অবিকৃত রেখে সংরক্ষণ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, চারুকলা অনুষদের ডিন, প্রক্টর এবং আরবরি কালচার সেন্টারের পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পী এই পুনর্লিখন ও রংকরণ কার্যক্রমে অংশ নেবেন, তাঁদের আজ সকাল ৯টার মধ্যে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া মাসব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে দেয়ালচিত্র সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হলো।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে