ঢাকা
ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ৪৪টি বিদ্যালয়ের বৃত্তির ফল প্রকাশের দাবিতে মানববন্ধন আজ

৪৪টি বিদ্যালয়ের বৃত্তির ফল প্রকাশের দাবিতে মানববন্ধন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা: মতিঝিল শিক্ষা থানা কেন্দ্রের আওতাধীন ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০৩ জন পরীক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকেরা। ফল প্রকাশের দাবিতে আজ রোববার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর তোপখানায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

গত ১২ জুলাই রোববার প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। ওই দিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করা হয়। বৃত্তি পরীক্ষার ফলাফল উদ্বোধন করেছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন প্রাথমিক ।
কিন্তু এই ঘোষণায় ৪৪টি বিদ্যালয়ের ৯০৩ জন শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়নি। পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে দ্রুত ফল প্রকাশের দাবিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
অভিভাবকেরা জানান, মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র কোড ৩০০০৭৯। এ কেন্দ্রের আওতাধীন ৪৪টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ অংশ নেয়। তাদের রোল নম্বর ৩০৬৮২৫৬ থেকে ৩০৬৯১৫৮ পর্যন্ত। মোট ৯০৩ জন পরীক্ষার্থীর ফলাফল এখনো প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।
কর্মসূচির অংশ হিসেবে আজ ১৯ জুলাই বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকেরা। মানববন্ধন শেষে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ারও কথা রয়েছে। এতে ৪৪টি বিদ্যালয়ের ৯০৩ জন পরীক্ষার্থীর ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানানো হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে