ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ১১বলে ৫০: বিশ্ব রেকর্ড এখন সূর্যবংশীর দখলে

১১বলে ৫০: বিশ্ব রেকর্ড এখন সূর্যবংশীর দখলে

স্পোর্টস ডেস্ক:

ব্যাটিং–রেকর্ডের সবই যেন নিজের করে নেওয়ার অভিযানে নেমেছেন ভারতের ১৫ বছর বয়সী খেলোয়াড় বৈভব সূর্যবংশী।

ভারতের এই কিশোর তারকা এবার ৫০ ওভার ক্রিকেটে মাত্র ১১ বলে ফিফটি করেছেন। ‘লিস্ট এ’ ক্রিকেটে এটি দ্রুততম ফিফটির রেকর্ড।

ডাম্বুলায় আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন সূর্যবংশী।

স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ভারত ও আফগানিস্তানের ‘এ’ দল নিয়ে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজে লঙ্কানদের বিপক্ষে ১৫ জুনের ম্যাচে ভিন্ন এক ঘটনায় সমালোচিত হয়েছিলেন সূর্যবংশী। ভারতের হেরে যাওয়া ম্যাচটিতে ধাক্কা দিয়েছিলেন বিশেন হালাম্বাগেকে।

এবার সেই শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চাশ ছুঁয়েছেন মাত্র ১১ বলে। সূর্যবংশী ভেঙেছেন শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের রেকর্ড। ২০০৫ সালে ১২ বলে ফিফটি করেছিলেন কৌশল্য। ভারতের বিহারে সূর্যবংশীর জন্ম সেই ঘটনার আরও ৬ বছর পর।অর্থাৎ তার জন্ম ২০১১ সালে।সেই জন্ম সালেই -১১বলেই সে ৫০ রান করলো।

১১ বলে ফিফটির পথে সূর্যবংশী ১০ বলেই বাউন্ডারি মেরেছেন। এর মধ্যে ছক্কা ৫টি। একটি বল ডট খেলেছেন। দ্রুততম ফিফটির পর সেঞ্চুরির পথেও এগিয়ে গিয়েছিলেন। তবে সাহান আরাচ্চিগের বলে তুলে মিড অফে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ২৯ বলে ৯৪ রান করে। সব মিলিয়ে ১০টি চার ও ৮টি ছক্কা মেরেছেন এই কিশোর।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে