ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » হাসান মাসুদের নতুন চাকরি, এখন কী করছেন?

হাসান মাসুদের নতুন চাকরি, এখন কী করছেন?

নবপ্রকাশ ডেস্ক:

নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ পেশাগত জীবনে নতুন পথ বেছে নিয়েছেন। অভিনয় থেকে দূরে সরে এবার একটি আন্তর্জাতিক স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠানে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘জেইন গ্লোবাল’-এ ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ হিসেবে যোগ দিয়েছেন এই অভিনেতা। গত ১ সেপ্টেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন এই পদে কাজ শুরু করেন।

জেইন গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ১৪ বছর ধরে বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের নানা পরামর্শ ও সহযোগিতা প্রদান করছে প্রতিষ্ঠানটি। হাসান মাসুদের পেশাগত অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেবার মান আরও বাড়াতে চায় তারা।

মাস কয়েক আগে হাসান মাসুদের অসুস্থতার খবরে ভক্তদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছিল। বহু দিন ধরে তিনি নতুন কাজের বাইরে ছিলেন। পরবর্তীতে হজ পালন শেষে ফিরে বিজ্ঞাপনে কাজ করলেও কিছু মন্তব্যের কারণে বিতর্ক তৈরি হয়, যা পরে তিনি স্পষ্ট করেন। এর মধ্যেই নতুন এই চাকরির খবর তাঁর অভিনয় জীবনের ইতি টানার আলোচনাকে আবার উসকে দিল।

২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে পর্দায় পা রাখেন হাসান মাসুদ। এরপর ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘বিহাইন্ড দ্য সিন’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি পান। ২০০৬ সালে তাঁর একটি একক গানের অ্যালবামও প্রকাশিত হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে