ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » হরমুজে তেলবাহী জাহাজে ইরানের হামলা:অল্পের জন্যরক্ষা পেল ভারতীয় ১৭ নাবিক

হরমুজে তেলবাহী জাহাজে ইরানের হামলা:অল্পের জন্যরক্ষা পেল ভারতীয় ১৭ নাবিক

নবপ্রকাশ ডেস্ক :

অনুমতি ছাড়া চলাচল করায় হরমুজ প্রণালিতে আবারও একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন জাহাজটির ভারতীয় ১৭ নাবিক।

সোমবার (২৭ এপ্রিল) প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই তেল ও রাসায়নিকবাহী জাহাজটিকে নিশানা করে ইরানের উপকূলরক্ষী বাহিনী গুলি চালায়।

আফ্রিকার দেশ টোগোর পতাকাবাহী ওই জাহাজটিতে ১৭ জন ভারতীয় নাবিক ছিলেন। তারা সবাই নিরাপদে রয়েছেন।

ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও তেহরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে অগ্রসর হওয়ার ‘অপরাধে’ কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের বাহিনী। মার্কিন প্রেডিসেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করার পরেও হামলায় ইতি টানেনি ইরান। এবার তাদের নিশানায় এমটি শিরন-৭ নামের জাহাজটি।

গত ২৫ এপ্রিল জাহাজটি ওমানের শিনাস আউটার বন্দরের কাছ দিয়ে যাওয়ার সময় ইরানি উপকূলরক্ষীদের নিশানায় হয় বলে সোমবার জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রণালয়ের মুখপাত্র মনদীপ সিংহ রণ ধাওয়া।

তিনি বলেন, সব ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন এবং কোনও ভারতীয় পতাকাবাহী জাহাজ আক্রান্ত হয়নি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে