ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » স্ত্রীকে নির্মম হত্যা: কাঁটা মাথা উদ্ধার ফ্রিজ থেকে, ঘাতক স্বামী পুলিশ হেফাজতে

স্ত্রীকে নির্মম হত্যা: কাঁটা মাথা উদ্ধার ফ্রিজ থেকে, ঘাতক স্বামী পুলিশ হেফাজতে

বিনোদন ডেস্ক :

বিয়ের মাত্র কয়েক মাস পরেই নিজের অ্যাপার্টমেন্ট থেকে ২৫ বছর বয়সী এক নারীর খণ্ড-বিখণ্ড মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের গুয়াহাটির বেলতলা এলাকার বশিষ্ঠপুরে এই চাঞ্চল্যকর ও ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
ওই নারীর নাম রিয়া তালুকদার বলে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী রিয়া তালুকদারকে নৃশংসভাবে হত্যার অভিযোগে স্বামী রামানুজন গোস্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
গত ৬ সেপ্টেম্বর প্রতিবেশীদের কাছ থেকে দুর্গন্ধের অভিযোগ পাওয়ার পর পুলিশ সেই অ্যাপার্টমেন্টে পৌঁছায়। বিবাহিত ওই দম্পতি মাত্র কয়েক মাস আগ থেকে অ্যাপার্টমেন্টটিতে থাকা শুরু করেছিল।
প্রতিবেশীরা জানান, তারা গত দুই দিন ধরে ওই দম্পতিকে দেখেননি এবং তাদের ফোনও বন্ধ পাচ্ছিল। এরপর পুলিশ অ্যাপার্টমেন্টের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ওই নারীর খণ্ডবিখণ্ড মৃতদেহ খুঁজে পায়।
তার আঙুলগুলোও অর্ধেক কাটা ছিল, দেহটি পচতে শুরু করেছিল এবং মাথাটি উধাও ছিল। বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ফ্রিজের ভেতরে রাখা একটি পলিথিন ব্যাগ থেকে ওই নারীর মাথাটি উদ্ধার করে।পরে মাথাসহ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এ ঘটনার পরে পুলিশ ওই নারীর স্বামীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। এরপর  রবিবার রাতে অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখনো এই কথিত হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য প্রকাশ করেনি বা অভিযুক্তের সম্পর্কে বিস্তারিত জানায়নি।
-এনডিটিভি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে