ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ :পুলিশের সঙ্গে সংঘর্ষ

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ :পুলিশের সঙ্গে সংঘর্ষ

নবপ্রকাশ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টায় মহাসড়কের টিপুদ্রি সংলগ্ন চৈতি গার্মেন্টসের সামনে শ্রমিকরা অবস্থান নেন।

দেখা গেছে, দুপুর ১টার পড়ে মহাসড়কের টিপুদ্রি এলাকার পাশে অবস্থিত চৈতি গার্মেন্টসের সামনে ওই কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। এতে মহাসড়কের টিপুদ্রি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ছাড়িয়ে অন্তত ১৭ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়ে গাড়ির জটলা তৈরি হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পৌঁছে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক ছাড়ার চেষ্টা চালায়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ছাড়তে অপারগতা প্রকাশ করলে উত্তেজনা তৈরি হয়ে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, এপ্রিলের বকেয়াসহ মে মাসের বেতন ঈদের আগে পরিশোধ করতে হবে। কারখানার মালিকপক্ষ পুরো বেতন দিতে অপরাগতা প্রকাশ করায় ক্ষোভে আন্দোলন শুরু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জাগো নিউজকে বলেন, দুপুর থেকে চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে সড়কের একটি লেনে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট মেঘনা টোল প্লাজার দিকে গিয়ে ঠেকেছে। শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দুই রাউন্ড টিয়ারগ্যাস ছোড়া হয়েছে, কোনো গুলি চালানো হয়নি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে