নবপ্রকাশ রিপোর্টঃ
সাত কলেজ নিয়ে গঠিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এর অংশ হিসেবে মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ভর্তির কার্যক্রম শুরু হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জুন মাসের মাঝামাঝি সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসি অধ্যাপক ডক্টর নুর ইসলাম নবপ্রকাশকে এ কথা জানান।
নবগঠিত এই ইউনিভার্সিটির শুধুমাত্র ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। আসন্ন ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য সাত কলেজের অধ্যক্ষগণ বিভিন্ন দায়িত্ব পালন করবেন।রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট প্রকাশের মাধ্যমে আইনি স্বীকৃতি লাভ করে। এর পর ১ এপ্রিল উপাচার্য হিসেবে যোগ দেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। যোগদানের পর থেকেই তিনি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন।
নবগঠিত সাত কলেজের মধ্য রয়েছে ঢাকা কলেজ (Dhaka College) ২. ইডেন মহিলা কলেজ (Eden Mohila College) ৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (Government Shaheed Suhrawardy College) ৪. কবি নজরুল সরকারি কলেজ (Kabi Nazrul Government College) ৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (Begum Badrunnesa Government Girls’ College) ৬. সরকারি বাঙলা কলেজ (Government Bangla College) ৭. সরকারি তিতুমীর কলেজ (Government Titumir College)।
