ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হাম’লা

সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হাম’লা

জুলাই পদযাত্রা শেষে জৈন্তাপুর থেকে সিলেটে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুজন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাতে এ হামলার ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি জানানো হয়েছে। পোস্টে বলা হয়, হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং এতে তিনি ও আরও একজন আহত হন। পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে গাড়ির ভাঙা কাচ ও রক্তাক্ত হাত দেখা যায়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে হামলায় কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ নিয়ে টানা কয়েকদিনে সিলেট অঞ্চলে এনসিপির একাধিক কর্মসূচি ও নেতাদের ওপর হামলার ঘটনা ঘটল। এর আগে হবিগঞ্জ ও সিলেটের গোলাপগঞ্জে দলটির নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে